Close Menu
    What's Hot

    সুন্দরবনের গুপ্তধন

    কপোতাক্ষের দুই পাড়

    অদম্য দীপশিখা

    Facebook X (Twitter) Instagram
    • ঐতিহ্য ও সংস্কৃতি নির্ভর প্রেম
    • জীবনমুখী গল্প
    • ভিন্নধর্মী ভালোবাসা
    • রোমান্টিক গল্প
    • সামাজিক ও পারিবারিক গল্প
    Facebook X (Twitter) Instagram Pinterest
    Golpogram
    HOT TOPICS
    • সকল স্টোরি
    Golpogram
    You are at:Home»রোমান্টিক গল্প»অসমাপ্ত প্রেম»টাকার ছায়ায় কাব্য

    টাকার ছায়ায় কাব্য

    0
    By নাজমুল হোসেন on August 11, 2025 অসমাপ্ত প্রেম, রোমান্টিক গল্প
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    টাকার ছায়ায় কাব্য

    রিফাত ছিলো গ্রামের ছেলে, যার জীবন ঘেরা ছিলো মাটির গন্ধ আর সরলতায়। ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত একদিন সে অনেক বড় কিছু করবে ,বাবা মায়ের মুখ রাখবে।

    কিন্তু বাবা মায়ের মুখ রাখা বা নিজে অনেক বড় কিছু হওয়ার আগে রিফাতের জীবনে কিভাবে যেন অর্ণিকা নামে এক মেয়ের আবির্ভাব ঘটলো।

    অর্ণিকা, গ্রামের স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে, যার চোখে ছিলো স্বপ্ন আর হাসিতে ছিলো মাধুর্য। তারা একসাথে পড়াশোনা করত, ছুটির বেলায় পুকুরের ধারে বসে গল্প করত তাদের ভবিষ্যতের স্বপ্নের কথা বলত । দুই জনেই তাদের কল্পনা নিয়ে মখমাখী থাকত ।

    রিফাতের ভালোবাসা ছিলো নিঃস্বার্থ, সে অর্ণিকার জন্য ফুল তুলে নিয়ে যেতো, তার জন্য ছোট ছোট উপহার বানাতো, আর তার হাসিতে নিজেকে ভুলে যেতো অতল সাগরে।

    তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে লাগলো, সময় কাটছিলো যেন এক সুরের মতো মধুর। কিন্তু অর্ণিকার জীবনে আসতে শুরু করলো অন্য এক ছেলে।নাম তার রাহুল।

    রাহুল শহরের ছেলে, যার বাবার ব্যবসা ছিলো বিশাল, আর জীবনে সবকিছু পাওয়ার সুযোগ ছিলো তার হাতে। অর্ণিকার চোখে রাহুলের সঙ্গে সময় কাটানোর মানে ছিলো ভবিষ্যতের নিরাপত্তা।

    রিফাত প্রথমে বুঝতে পারেনি, কিন্তু ধীরে ধীরে সে দেখলো অর্ণিকার মন বদলে যাচ্ছে। ফোনে কম কথা, স্কুলে কম দেখা, আর চোখে একটা অজানা দুরত্ব।

    একদিন রিফাত সাহস করে অর্ণিকাকে জিজ্ঞেস করলো—“তুমি  কি কারো সঙ্গে কথা বলো? অন্য কাউকে সময় দাও কি? অন্তত আমাকে জানাও কি সমস্যা হচ্ছে তোমার ?

     

    অর্ণিকা কিছুক্ষণ চুপ করে ছিলো, তারপর বললো—“হ্যাঁ, আমি রাহুলের সঙ্গে কথা বলছি।”

    রিফাতের হৃদয় যেন ভেঙে গেলো, সে বুঝতে পারল যে তার স্বপ্ন আর ভালোবাসার পথে বাঁধা আসছে।

    রিফাতের মনে একটাই প্রশ্ন গর্জন করছিলো, “কেন? কেন অর্ণিকা আমাকে ছেড়ে ওর সঙ্গে যাবে?”
    সে চাইলেও সেই প্রশ্নের কোনো সঠিক উত্তর পেতে পারেনি।

    দিনের পর দিন, রিফাতের চোখে অশ্রু ঝরে, কিন্তু সে কাউকে দেখাতে চায়নি তার দুর্বলতা।
    তবুও, তার ভালোবাসা ছিলো পাগলামির মতো — নির্ভেজাল, নিঃস্বার্থ।

    একদিন, রিফাত ও অর্ণিকা স্কুলের বাইরে একটি বড় মাঠে হাঁটছিলো।
    রিফাত বললো, “অর্ণিকা, আমি তোমাকে ভালোবেসেছি আমার সব দিয়ে। আমি চাই শুধু তুই সুখী থাকবি, কিন্তু তোমার মুখে সে সুখটা আর নেই।”

    অর্ণিকা নীরব থেকে গেলো। তার চোখে ঝলসানো কান্নার ছাপ ছিলো, কিন্তু মুখে কোনো কথা ছিলো না।

    রিফাত গভীর শ্বাস নিয়ে বললো, “তুমি জানো, টাকা আর সম্পদ দিয়ে ভালোবাসা কেনা যায় না। আমি জানি আমি ধনী নই, কিন্তু আমার ভালোবাসা সত্য। তুমি কি এটা বুঝতে পারছ?”

    অর্ণিকা চুপ করে রইলো, মনে হলো যেন কোনো শব্দও সে বলতে পারছে না।

    তারপর একদিন, অর্ণিকা সিদ্ধান্ত নিলো, সে রিফাতের কাছে আসবে আর সব কিছু বলে দেবে।

    তখন রিফাতের আশা ছিলো, হয়তো তারা আবার একসাথে হবে, কিন্তু কথাগুলো শুনে তার হৃদয় কেঁপে উঠলো—

    “রিফাত, আমি ওর সঙ্গে যাচ্ছি। ওর জীবন অন্য, আর আমার জন্য সে নিরাপদ। আমি চাই আমার ভবিষ্যত স্থির হোক।”

    রিফাত এককাঁটা স্নেহময় চোখে তাকালো অর্ণিকার দিকে, তারপর বলে উঠলো, তুমি যা করছো সেটা আমাকে ভেঙে দিয়েছে, কিন্তু আমি তোমার জন্য পাগল হয়েছি। তোমাকে ছেড়ে দিতে পারব না।

    তখনই বুঝতে পারল রিফাত, ভালোবাসা শুধু মন দিয়ে হয় না, বাস্তবতা বড় বাধা হয়ে দাঁড়ায়।

    তবুও, সে অর্ণিকার সুখের জন্য নিজেকে ত্যাগ করলো, নিজের কষ্ট গোপন করে।

    দিন গড়িয়ে গেলো, অর্ণিকা রিফাতের জীবনে থেকে গেছে শুধু স্মৃতির মতো।
    রিফাতের মন ছিলো বিষাদের আকাশে ঢাকা এক নির্জন মাঠ। আর কখনো অর্ণিকার হাসির ছোঁয়া তার জীবনে ফিরে আসেনি।

    তার ভালোবাসা ছিলো একাকার, অন্ধ এবং অক্লান্ত। সে নিজেকে ভুলিয়েছিলো, বলেছিলো সময়ের স্রোতে ভেসে যাবে সব কষ্ট। কিন্তু প্রতিদিন তার মন ফেরত চাইতো অর্ণিকার কাছ থেকে পাওয়া সেই ছোট ছোট মুহূর্তগুলো।

    একদিন রিফাত গ্রামে একা হাঁটছিলো। মাঠের ধারে বসে সে ভাবলো, আমি যা কিছু করেছিলাম সব তার জন্য। কিন্তু সে বেছে নিলো অন্য জীবন, আর আমি যেন হারিয়ে গেছি এই পথের বুকে।

    সে নিজেকে বললো, “ভালোবাসা মানেই সব পাওয়া নয়, অনেক সময় ভালোবাসা মানে হারানোও।”

    রিফাত জীবনে শিখল, ভালোবাসার মূল্য টাকায় বা গাড়িতে নয়, বরং হৃদয়ের সত্যতায়। কিন্তু পৃথিবী সব সময় হৃদয়ের সত্যতার মূল্য দেয় না।

    অর্ণিকা আর রাহুল শহরের আলো-আঁধারে হারিয়ে গেলো, আর রিফাত তার গ্রামের মাটির সাথে গেথে রইল, ভালোবাসার সেই অপূর্ণতায় বেঁচে।

    তার ভালোবাসা ছিলো পাগলামির মতো, যা তাকে পৃথিবীর সমস্ত কষ্ট সহ্য করতে শিখিয়েছে।

    শেষ কথা:
    ভালোবাসা কখনোই পয়সার মাপকাঠিতে মাপা যায় না, সত্যিকারের ভালোবাসা হৃদয় থেকে জন্ম নেয় আর শুধু ভালোবাসার জন্যই বাঁচতে শেখায়।

    সেই ভালোবাসার মূল্য বুঝতে পারা, জীবনের সবচেয়ে বড় শিক্ষা।

     

    People Read: 222
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleমোহমায়া
    Next Article তিন মোড়ের নীরবতা
    নাজমুল হোসেন

    Related Posts

    অপ্রকাশিত চিঠি

    September 15, 2025 অনলাইন প্রেম By নাজমুল হোসেন

    শেষ বেঞ্চের দু’জন

    August 27, 2025 অসমাপ্ত প্রেম By admin

    পলাতক

    August 20, 2025 Golpo Gram By admin

    তিন মোড়ের নীরবতা

    August 13, 2025 প্রথম দেখায় প্রেম By নাজমুল হোসেন

    বইয়ের ভাঁজে রাখা ভালোবাসা

    August 7, 2025 প্রথম দেখায় প্রেম By নাজমুল হোসেন

    কর্মক্ষেত্রে গোপন ভালোবাসার মিষ্টি যন্ত্রণা

    July 18, 2025 অফিসের প্রেম By admin

    অপ্রত্যাশিত পুনর্মিলনে ভালোবাসার দ্বিতীয় সুযোগ।

    July 18, 2025 পুরনো প্রেম ফিরে এলো By admin

    কীভাবে একটি ছোট ভুল জীবন বদলে দিল।

    July 15, 2025 ভুল বোঝাবুঝি থেকে প্রেম By admin

    প্রবাসে থেকেও সম্পর্ক টিকিয়ে রাখার গোপন সূত্র।

    July 15, 2025 দূরত্বের ভালোবাসা By admin
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • সুন্দরবনের গুপ্তধন
    • কপোতাক্ষের দুই পাড়
    • অদম্য দীপশিখা
    • অপ্রকাশিত চিঠি
    • ধুলো মাটির ফুল — চতুর্থ পর্ব

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025

    Categories

    • Golpo Gram
    • অনলাইন প্রেম
    • অফিসের প্রেম
    • অসমাপ্ত প্রেম
    • অ্যাডভেঞ্চার মূলক গল্প
    • গ্রাম বাংলার প্রেম
    • জীবনমুখী গল্প
    • দূরত্বের ভালোবাসা
    • পুরনো প্রেম ফিরে এলো
    • প্রথম দেখায় প্রেম
    • বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প
    • ভিন্নধর্মী ভালোবাসা
    • ভুল বোঝাবুঝি থেকে প্রেম
    • রোমান্টিক গল্প
    • সংগ্রাম ও সাফল্য
    • সামাজিক বাধা পেরিয়ে প্রেম
    Top Posts

    সুন্দরবনের গুপ্তধন

    September 30, 2025

    প্রবাসে থেকেও সম্পর্ক টিকিয়ে রাখার গোপন সূত্র।

    July 15, 2025

    কীভাবে একটি ছোট ভুল জীবন বদলে দিল।

    July 15, 2025
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Most Popular

    সুন্দরবনের গুপ্তধন

    September 30, 2025

    প্রবাসে থেকেও সম্পর্ক টিকিয়ে রাখার গোপন সূত্র।

    July 15, 2025

    কীভাবে একটি ছোট ভুল জীবন বদলে দিল।

    July 15, 2025
    Our Picks

    সুন্দরবনের গুপ্তধন

    কপোতাক্ষের দুই পাড়

    অদম্য দীপশিখা

    গল্পগ্রাম - Golpogram
    © 2026 Golpo Gram. Developed by Service Key.

    Type above and press Enter to search. Press Esc to cancel.